দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের পুনর্বিক্রয় (রিসেল) বাজারে একটি টিকিটের সর্বোচ্চ মূল্য উঠেছে ৬০ হাজার মার্কিন ডলারে।
ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে দিনের শুরুতে গোলপোস্টের পেছনের মাঝারি মানের একটি আসনের মূল্য ছিল ৬ হাজার ৪১১ মার্কিন ডলার। কয়েক ঘণ্টার মধ্যেই ওই টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর সর্বনিম্ন টিকিটের দাম বেড়ে প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। অন্যদিকে প্রিমিয়াম হসপিটালিটি প্যাকেজের মূল্য দাঁড়ায় ৬০ হাজার মার্কিন ডলার।
জনপ্রিয় সেকেন্ডারি টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও ওপরের সারির আসনের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে। মাঠের কাছাকাছি নিচের সারির আসনের জন্য গুনতে হচ্ছে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার।
ফাইনাল ঘিরে বাড়তি আগ্রহের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনালকে। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন, যা ম্যাচটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।

আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শিরোপা জিততে পারলে ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে তারা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য স্পেনের।
এদিকে পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা লিওনেল মেসি ফাইনালের শুরুর একাদশে থাকলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে শুরুর একাদশে খেলার রেকর্ড গড়বেন। পাশাপাশি গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াইয়েও থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমএম/